ভারতের আরও ৩ ওয়েবসাইট হ্যাকড
জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট ফেরাতে পারলেও নতুন করে ভারতের আরো তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অচল করে দিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার বিকেলের দিকে দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং পেমেন্ট গেটওয়ে ভারতে পে নিজেদের দখলে নিয়ছে হ্যাকাররা।
অনুসন্ধানে জানাগেছে, হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলোর মধ্যে ভারতীয় পুলিশের ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১। তবে ভারতীয় সেবাহিনীর ওয়েবসাইট এবং ভারতপে’র ওয়েবসাইট কে বা কারা হ্যাক করেছে তা জানা সম্ভব হয়নি।
এই তিনটি’র একটি সাইটেও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রবেশ করা যায়নি। আক্রান্ত ওয়েবসাইট ফিরিয়ে আনতে সাইটগুলোর ডোমেইন ডাউন করে রাখতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশী হ্যাকাররাই বাঁধ খুলে দেয়ার প্রতিবাদের এমন হামলা করছে।
এদিকে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে (আপনা-আপনি) খুলেছে বলে দাবি করেছেন সেখানকার বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।







